হোম > সারা দেশ > রংপুর

উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই উধাও জামায়াত এমপির নামফলক

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী উদ্বোধন করা একটি সড়ক সংস্কার প্রকল্পের নামফলক উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই উধাও হয়ে যাওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর গার্লস স্কুল সংলগ্ন সড়কে।

জানা যায়, শুক্রবার বিকেল ৫টায় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী সড়কটির সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে উদ্বোধনের কয়েক ঘণ্টা পার না হতেই সেখানে স্থাপন করা উদ্বোধনী নামফলকটি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নামফলক স্থাপনের জন্য নির্মিত কংক্রিটের স্তম্ভটি খালি পড়ে রয়েছে। নামফলকের কোনো অস্তিত্ব সেখানে দেখা যায়নি।

স্থানীয় শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘শুক্রবার বিকেলে উদ্বোধনের পর কয়েক ঘণ্টা যেতে না যেতেই নামফলকটি উধাও হয়ে যায়।’

নামফলকের স্তম্ভ নির্মাণকারী মিস্ত্রি মো. আরিফ জানান, স্তম্ভ নির্মাণের সময় পার্শ্ববর্তী এলাকার একজন সাবেক ব্যাংক কর্মকর্তা ও বিএনপিকর্মী এসে বলেন, ‘এটা আন্দাজী লাগাইয়া লাভ কী? এটা তো এখানে থাকবে না।’ পরে নামফলকটি হারিয়ে যাওয়ার ঘটনায় ওই মন্তব্য নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।

কাজটির ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমরা শুরু থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। কাজের জন্য ইট রাখলে তা চুরি হয়ে যায়, সড়কের নালায় বালু ফেলে বাধা সৃষ্টি করা হয়। সর্বশেষ এমপি মহোদয়ের উদ্বোধন করা নামফলকটিও তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কাজটি নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় জনগণ ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

স্থানীয় জামায়াত নেতা রফিকুল আলম বলেন, ‘নামফলকের মতো একটি ছোট জিনিস যদি নিরাপদ না থাকে, তাহলে ইট, বালু ও পাথরের মতো নির্মাণসামগ্রী কীভাবে নিরাপদ থাকবে? এলাকার উন্নয়নের স্বার্থে এ ধরনের দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।’

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে উন্নয়ন কর্মকাণ্ড নির্বিঘ্নে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি