হোম > সারা দেশ > রংপুর

পরিকল্পিতভাবে চাষাবাদ করলে কৃষিতে বিপ্লব ঘটবে: সমাজ কল্যাণমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পরিকল্পিতভাবে চাষাবাদ করলে কৃষিতে বিপ্লব ঘটবে। আপনার উৎপাদিত ফসল বাজারজাত করে আপনার টাকা আপনি জমা করবেন। পলিশেডে চাষাবাদ জনপ্রিয় করে তুলতে পারলে কৃাষিতে বিপ্লব ঘটবে। অর্থনৈতিকভাবে সাবলম্বী হবেন।

শনিবার দুপুর ১টায় দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষার কলাকৌশল’ বিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বিএডিসির (সেচ) আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নিয়ামত উল্যাহ, বিএডিসির (সেচ) প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার, বুয়েটের প্রফেসর ড. সারা বেগম, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার, পানি সাশ্রয়ী এবং পলিশেড নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহাবুব আলম ও রংপুর সার্কেলের (সেচ) তত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসান মো. মিজানুল ইসলাম ।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজিদ উল মাহমুদ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস ও ওসি মিন্টু দে। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী।

জেডএম

শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন

বুড়াগাজীর মেলায় জাল টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার, পলাতক ৩

বৃষ্টিতে বিপর্যস্ত রংপুর, হাঁটু পানিতে তলিয়ে সড়ক ও বসতবাড়ি

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

‘অবৈধ বালুর গর্তই আমার ছেলের প্রাণ কেড়ে নিল’

মিথ্যা অপপ্রচার দেশকে অস্থিতিশীল করছে: হুইপ আখতারুজ্জামান

দিনাজপুরে মে দিবসে উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

পাটগ্রামে মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান, আটক ২৬

তিস্তায় উজানের ঢলে বাড়ছে পানি, উদ্বিগ্ন মানুষ

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন