হোম > সারা দেশ > রংপুর

চুরির অভিযোগে জুনিয়রকে অপহরণের অভিযোগ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রতিনিধি, হাবিপ্রবি

বাম থেকে অভিযুক্ত দুজন। ভুক্তভোগী শিক্ষার্থী দারুস সালাম ডানে। ছবি: আমার দেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মোবাইল ফোন চুরির অভিযোগে সিনিয়র কর্তৃক অপর আরেক শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদা দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন কৃষি প্রকৌশল বিভাগের ২৫ ব্যাচের ভুক্তভোগী শিক্ষার্থী দারুস সালাম।

ঘটনার ভুক্তভোগী দারুস সালাম জানান, ১৪ জুন তার ইমিডিয়েট সিনিয়র আরিফ হাসনাত রাতযাপনের জন্য তাদের মেসে অবস্থান করেন। সেদিন রাতে আরিফের দুটি ফোনসহ ঘড়ি এবং মানিব্যাগ চুরি হয়। পাশাপাশি ভুক্তভোগী দারুস সালামের একটি ফোন চুরি হয়। চুরির পর তারা থানায় সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি করার পরও আরিফ হাসনাত দারুস সালামসহ মেসের অন্যদের সন্দেহ করতে থাকেন। দুই-তিন দিন পর আরিফের অন্য বন্ধুরা মিলে তাদের মামলার হুমকি দিতে থাকেন।

তিনি আরও বলেন, ২২ জুন রাত ৯টার দিকে ফোন পাওয়া গেছে এবং থানা থেকে সংগ্রহ করতে হবে বলে সালামকে বাইকে উঠিয়ে নিয়ে যা়ন আরিফ। কিন্তু থানায় না গিয়ে ৮ নং নিউ টাউন নামক নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আরিফের বন্ধু এবং নুর হোসেন হলের ছাত্রদলের কর্মী মেজবাহ তাকে মামলার ভয় দেখা়ন এবং তিন ঘণ্টাব্যাপী শারীরিক ও মানসিক নির্যাতন করেন।

পরে তার কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

একপর্যায়ে অন্য বন্ধুদের থেকে টাকা নিতে সাহায্য করা এবং এ ঘটনা ক্যাম্পাসের কাউকে না জানানোর শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর শরীর খারাপ হলে ভোরবেলা তার বন্ধুরা তাকে দিনাজপুর মেডিকেলে নেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে বিষয়টি অবহিত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। প্রকৃত দোষীরা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি পাবে।’

অভিযুক্ত ইসিই ২৪ ব্যাচের শিক্ষার্থী আরিফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায় এবং ডিভিএম ২৪ ব্যাচের শিক্ষার্থী মেজবাহ ফোন ধরেননি।

এমএইচ

অবৈধ জাল তৈরির কারখানার সন্ধান, ৪৪ লাখ টাকার সামগ্রী জব্দ

ইউনিয়ন পরিষদ ভবনের ছাদে বিএনপি নেতার ইয়াবা সেবনের আসর

অবৈধ জাল তৈরির কারখানা থেকে ৪৪ লাখ টাকার চায়না দুয়ারী উদ্ধার

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন, অভিযুক্ত আটক

এক মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

তিস্তাপারের মানুষের আহাজারি—কাম দেন বাহে রিলিফ চাই না

রংপুরে মেডিকেল শিক্ষার্থীর মুক্তির দাবিতে সড়ক অবরোধ

রংপুর জেলা জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটি

শহীদ সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত করলেন জামায়াত নেতারা

কুড়িগ্রামে আ.লীগের বিচারের দাবিতে এনসিপির বিক্ষোভ