হোম > সারা দেশ > রংপুর

ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করলেন এটিএম আজহার এমপি

স্টাফ রিপোর্টার

রংপুরের বদরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ-এর বদরগঞ্জ স্টেশনে পৌঁছালে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে স্বাগত জানান।

পরিদর্শনকালে তিনি অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘুরে দেখেন। এ সময় দুর্ঘটনাকবলিত মানুষের কাছে দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দিতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রতি আহ্বান জানান।

পরে তিনি স্টেশনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ফায়ার সার্ভিসের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়গুলো তিনি শোনেন এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঞ্জুমান সুলতানা, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ মুহাম্মাদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সাঘাটায় যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবির নেতা সংকটাপন্ন

সাঘাটায় যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির সভাপতি খুন

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

রংপুরে তিস্তা সেতুর বাঁধে ভাঙন

ভারতের ঢল অব্যাহত, উৎকণ্ঠায় তিস্তাপাড়ের মানুষ

গ্রাম আদালতের ওপর আস্থা বাড়ছে প্রান্তিক মানুষের

ঐতিহ্যের সাক্ষী কাকিনা জমিদার বাড়ি

গজলডোবা ব্যারাজ খুলে দিল ভারত, হু হু করে বাড়ছে তিস্তার পানি

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক