হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে

উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)

ছবি: আমার দেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে করতোয়া নদীতে ডুবে সাব্বির রহমান (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বালাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাব্বির রহমান একই এলাকার ছমেদ আলীর ছেলে। তিনি স্থানীয় মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে এলাকার ১৩ থেকে ১৪ জন কিশোর একসঙ্গে করতোয়া নদীতে গোসল করতে যায়। সবাই পর্যায়ক্রমে গোসল শেষে নদী থেকে উঠে এলেও সাব্বির আর ওপরে উঠতে পারেনি।

বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গে থাকা অন্যরা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয় লোকজনও উদ্ধারকাজে অংশ নেয়। প্রায় এক ঘণ্টা পর নদী থেকে তাকে উদ্ধার করা হয়।

গুরুতর অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত দেবীগঞ্জ থানার পরিদর্শক প্রবীর কুমার সরকার বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থলে গিয়েছে। লাশ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে‌।

এমএইচ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি