হোম > সারা দেশ > রংপুর

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বিআরটিসি বাস চালু, স্বস্তি শিক্ষার্থীদের

জেলা প্রতিনিধি, নীলফামারী

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ লাঘবে চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি)’র বাস সেবা।

বৃহস্পতিবার মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বাস সেবার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসি দিনাজপুর ডিপোর ম্যানেজার মোস্তাফিজার রহমান, বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান এবং ট্রাফিক পুলিশের পরিদর্শক শাহ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

৫৩ আসনবিশিষ্ট এ সরকারি বাসটি প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে। বাসটি সদর উপজেলার পলাশবাড়ীস্থ মেডিকেল কলেজ থেকে নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত নির্ধারিত রুটে চলাচল করবে, যা শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসে অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, ব্যবহারিক ক্লাসের জন্য শিক্ষার্থীদের প্রতিদিন প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত জেনারেল হাসপাতালে যাতায়াত করতে হতো। পর্যাপ্ত যানবাহনের অভাবে তারা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। এ কারণে একটি নির্ভরযোগ্য বাস সেবার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, “বর্তমানে কলেজে প্রায় তিনশ’ শিক্ষার্থী অধ্যয়নরত। তাদের যাতায়াতের কষ্ট লাঘবে বিআরটিসির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই বাস সেবা চালু করা হয়েছে। এতে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে।”

তিনি আরও বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের এতদিনের ভোগান্তির অবসান ঘটেছে। এই উদ্যোগ শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।”

শিক্ষার্থীরা জানান, নতুন এই বাস সেবা চালুর ফলে তাদের সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে এবং একাডেমিক কার্যক্রমে আরও মনোযোগী হওয়া সম্ভব হবে।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে শিক্ষা খাতে আরও ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

রংপুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার

বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লোপাট, তদন্ত কমিটি​​ গঠন

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না