হোম > সারা দেশ > রংপুর

১০ হাজার টাকার জন্য বন্ধুকে হত্যা

উপজেলা প্রতিনিধি, বোচাগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনটি গ্রামে মাত্র ১০ হাজার জন্য বন্ধুকে হত্যা করা হয়েছে। সোমবার (২৩ জুন) এ ঘটনা ঘটে।

ঘটনার চারদিন পর অভিযুক্ত মনোজিৎ রায় (২৬) ওরফে মকে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে সাংবাদিকদের সামনে শনিবার ব্রিফিং করেন পুলিশ সুপার মো. মারুফাত হোসেন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে সাধন চন্দ্র রায়ের (২৫) মোটরসাইকেলটির তথ্য দেয় মনোজিৎ রায়। উপজেলার ঈশানিয়া ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ির পাশের পুকুর হতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। সাধন ও মনোজিৎ ঘনিষ্ঠ বন্ধু। গত ৩ মে মনোজিৎ সাধনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। চুক্তি ছিল ৩ জুনের মধ্যে তা পরিশোধ করবেন এবং সঙ্গে অতিরিক্ত ১ হাজার টাকা দেবেন। কিন্তু নির্ধারিত সময়েও টাকা ফেরত না দেওয়ায় সাধনের পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হয়।

এরপর সাধনের মা মনোজিতের মাকে বিষয়টি জানালে তিনি ছেলেকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মনোজিৎ সোমবার (২৩ জুন) রাতে সাধনকে ডেকে নিয়ে যান ইউনিয়ন চেয়ারম্যানের বাড়ির পুকুরপাড়ে। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে বাসের লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে লাশ পুকুরে ফেলে দেন। এরআগে ঘটনার দিনই বোচাগঞ্জ থানায় সাধনের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে।

পুলিশ সুপারের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বানী, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ও বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার প্রমুখ।

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

৪২ হাজার টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি সদস্য

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয় চার যুবক