হোম > সারা দেশ > রংপুর

ইউএনওর ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জে তেলের পাম্পে দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে দেবীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ আরো ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মামলার পরপরই পুলিশ এলাকায় অভিযান চালিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে সম্ভাব্য স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট পাম্পে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।

জানা যায়, শনিবার পেট্রোল সরবরাহের খবরে ভোর থেকেই পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন পড়ে। দুপুর সাড়ে ১২টার দিকে সরবরাহ কার্যক্রম পরিদর্শনে সেখানে যান ইউএনও সবুজ কুমার বসাক।

এ সময় ফুয়েল কার্ড, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালকদের সরে যেতে নির্দেশ দেন তিনি। পরে কাগজপত্র না থাকায় দুই মোটরসাইকেলচালককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

এরপর লাইনে থাকা কয়েকজন মোটরসাইকেলচালক হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তারা ইউএনও ও সঙ্গে থাকা আনসার সদস্যদের দিকে তেড়ে আসেন। পরিস্থিতির অবনতি হলে ইউএনওকে পাশের একটি বাড়িতে সরিয়ে নেওয়া হয়।

এ সময় আনসার সদস্য তৈয়বুর রহমানকে মারধর এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পঞ্চগড়ে বজ্রপাতে চা-শ্রমিকের মৃত্যু

দিনাজপুরে ব্রির ‘রাইস গার্ডেন’ স্থাপন

প্রকৃতির অপার সৌন্দর্যে ডালিয়া ঐতিহ্য ফিরে পাওয়ার অপেক্ষায়

রংপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল, ৩ দফা দাবিতে সমাবেশ

রেলস্টেশনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ১ মাসের কারাদণ্ড

ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড

তেলবিহীন দুই সপ্তাহ, থমকে গেছে কুড়িগ্রামের জনজীবন

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি–রপ্তানি শুরু

১৫ ঘণ্টা পর আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

প্রতিমন্ত্রীর সমালোচনা করে ফেসবুকে পোস্ট, কলেজছাত্র আটক