হোম > সারা দেশ > রংপুর

পলাশবাড়ীর ৭১ ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

রাত ভোর হলেই ভোট। শুরু হবে উৎসবের আমেজ। বহু বছর পর কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটাররা। কোন সহিংস ঘটনা ছাড়াই এ আসনে নির্বাচনি প্রচার প্রচারণা শেষ হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসনের পলাশবাড়ী উপজেলার ৭১টি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকাসহ প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ বুঝিয়ে দেওয়া হয়।

সরঞ্জাম বিতরণ কার্যক্রম তদারকি করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শেখ জাবের আহাম্মদ। এসময় নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সরঞ্জাম বিতরণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের