হোম > সারা দেশ > রংপুর

রংপুরে র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদকসহ

রংপুর অফিস

ছবি: আমার দেশ

লালমনিরহাটে এক অভিযানে বৃহস্পতিবার গভীর রাতে ৩১১ বোতল এসকাফ, ৯৮ বোতল ফেনসিডিল, ১৩৩ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলি গ্রামে এ অভিযান চালানো হয়।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব আসামির বাড়িতে অভিযান চালায়।

এ সময় ভেলাবাড়ীর সমীর উদ্দিনের স্ত্রী ও মাদক ব্যবসায়ী আয়না বেগমকে আটক করা হয়। আসামি আয়নার দেওয়া তথ্যের ভিত্তিতে তার উত্তর দুয়ারীর শয়নঘরের খাটের নিচ থেকে ৩১১ বোতল এসকাফ, ৯৮ বোতল ফেনসিডিল ও ১৩৩ বোতল ফেয়ারডিলসহ মোট ৫৪২ বোতল মাদক জব্দ করা হয়।

শুক্রবার সকালে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ