হোম > সারা দেশ > রংপুর

স্কুল বন্ধ রেখে মাঠে চলছে মেলা ও অশ্লীল নৃত্য

টুকু প্রধান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে টানা পাঁচ দিন ধরে চলছে মেলার নামে নগ্ন নৃত্য ও জুয়ার আসর।

জানা গেছে, ফাঁসিতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল প্যান্ডেল করে স্টল সাজিয়ে নানা ধরনের দোকানপাট বসিয়ে মেলায় সার্কাসের নামে চলছে নগ্ন নৃত্য। এছাড়া চলতি এসএসসি পরীক্ষার সময় মেলায় উচ্চ শব্দে গান-বাজনা চলায় শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। বিদ্যালয়ের শিক্ষকেরা লোক দেখানোভাবে উপস্থিত থাকলেও বিদ্যালয়ে উপস্থিত হয়নি কোনো শিক্ষার্থী। বিদ্যালয় বন্ধের ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা হাই স্কুল মাঠে গত বৃহস্পতিবার থেকে বুধবার পর্যন্ত টানা পাঁচ দিন ধরে চলে এই মেলা। মেলায় বিভিন্ন পণ্য বেচাকেনার পাশাপাশি বিনোদনের নামে সার্কাস ও নগ্ন নৃত্য চলছে। বিদ্যালয় বন্ধ করে এর মাঠে স্টল সাজিয়ে বিভিন্ন প্রকার দোকান বসানো হয়েছে। এ ব্যাপারে মেলা কমিটির সভাপতি কামারদহ ইউপি মেম্বার রশিদুল ইসলাম এরোম জানান, প্রতি বছর এভাবেই স্কুল মাঠে গ্রামবাংলার ঐতিহ্য মেলা বসে থাকে। প্রশাসনের সঙ্গে আলোচনা করেই স্কুল মাঠে এ মেলা বসানো হয়েছে। ওই বিদ্যালয়ের ছাত্রঅভিভাবক নুরুল ইসলাম বলেন, এমনিতেই ছেলেমেয়েরা পড়াশোনায় মনোযোগী নয়। এরপর বিদ্যালয় বন্ধ রেখে মাঠে বসানো এ মেলায় ২৪ ঘণ্টা উচ্চ স্বরে মাইক বাজানো হচ্ছে। এতে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। এ জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করে মেলা বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

মেলা কমিটির কোষাধ্যক্ষ রিপন মিয়া বলেন, সবাইকে ম্যানেজ করে মেলা বসানো হয়েছে। তাছাড়া গাইবান্ধা জেলা প্রশাসকের এলআর ফান্ডে প্রতিদিন পাঁচ হাজার করে টাকা জমা দেওয়া হয়। এভাবে শুক্রবার পর্যন্ত মেলা চলবে বলে জানান তিনি।

এ ব্যাপারে ফাঁসিতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা স্কুল খোলা রেখেছি এবং সব শিক্ষক উপস্থিত রয়েছি। কিন্তু মেলার কারণে কোনো ছাত্রছাত্রী স্কুলে আসেনি। আমার কাছে স্থানীয় ইউপি সদস্য এরোম মেলার জন্য বিদ্যালয় মাঠ চেয়েছিলেন। আমি তাকে স্কুল মাঠে মেলার জন্য মৌখিকভাবে অনুমতি দিয়েছি এবং স্কুল বন্ধ রেখেছি।’

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহানা আক্তার বলেন, বিদ্যালয় মাঠে মেলা করতে হলে লিখিতভাবে আবেদন করার পর অনুমতি নিতে হয়। স্কুল বন্ধ করে গত বৃহস্পতিবার থেকে স্কুল মাঠে মেলা বসানো হয়েছে, যার কোনো অনুমনি নেওয়া হয়নি।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি আমার দেশকে বলেন, স্কুল বন্ধ রেখে মাঠে মেলা বসানো বেআইনি। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা