হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে নিহত ১, আহত ২

জেলা প্রতিনিধি, নীলফামারী

ছবি: আমার দেশ।

নীলফামারীর ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মজনু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টায় ডোমার পৌর এলাকায়।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে। নিহত মজনু মিয়া ডোমার পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়া এলাকার মৃত তফির উদ্দীনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ জমিতে গাছ কাটা নিয়ে প্রতিপক্ষ সাবেক কাউন্সিলর বেলাল হোসেনের সাথে বাগবিতণ্ডা সংঘর্ষ বাধে। এতে তিনজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মজনু মিয়ার মৃত্যু হয়। আহত ২জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসমাউল হুসনা জানান, হাতপাতালে আসার পূর্বেই এক ব্যক্তি মারা গেছে।

এ ব্যাপারে ডোমার থানার ওসি হাবিবুল্লাহ জানান, জমি নিয়ে বিরোধে দুই পক্ষের মারামারিতে একজন মারা গেছেন। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পানি পাচ্ছেন না গঙ্গাচড়ার কৃষক

নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

ফ্যামিলি কার্ড কেবল আর্থিক সহায়তা নয়, নারীদের ক্ষমতায়ন

জালিয়াতি করে ৪৩ কোটি টাকা নিয়ে পালালেন ব্যাংক কর্মকর্তা

বাজারে সড়কবাতি লাগাতে গিয়ে দুজনের মৃত্যু

পুলিশ ও প্রশাসনের সঙ্গে কোনো সংঘাতে জড়াবেন না

অবৈধ শিশু খাদ্য সরবরাহের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পেলেন দিনাজপুরের নূর বানু কবীর

হাড়িভাঙ্গা আমে স্বপ্ন বুনছেন আম চাষিরা

সম্মিলিত শ্রমে দারিদ্র্যবিমোচনের স্বপ্ন দেখছেন চরের নারীরা