হোম > সারা দেশ > রংপুর

ভারতের ঢল অব্যাহত, উৎকণ্ঠায় তিস্তাপাড়ের মানুষ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

ভারতের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে উৎকণ্ঠায় পড়েছেন তিস্তাপাড়ের মানুষ। আদিতমারীর গোবর্ধন চড়ের কৃষক মতিউর রহমান বলেন, ‘ভারতে বন্যা হলেই তিস্তা অববাহিকার লাখ লাখ মানুষ আতঙ্কে দিন কাটায়। কারণ তাদের দেশের পানি পরিস্থিতি সামাল দিতে গজলডোবা ব্যারাজ দিয়ে বাংলাদেশে ছেড়ে দেওয়া হয়। এ কারণে আমরা চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনাতিপাত করছি।’

কৃষক শহীদার রহমান বলেন, ‘ভোটের আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের শতভাগ নিশ্চয়তা দিলেও ভোট শেষে নেতাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কোনো আশ্বাস নয়, তিস্তা নদীপাড়ের অসহায় মানুষকে বাঁচাতে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তিনি।’

তিস্তা ব্যারাজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, তিস্তার পানি কখনো কমছে কখনো বাড়ছে। রোববার দুপুর ১২টায় তিস্তার পানি ডালিয়া ব্যারাজ পয়েন্টে ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের ৪৪টি গেট খোলা রেখে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। আগামী ৭২ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল এলাকায় সল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

জেডএম

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি