হোম > সারা দেশ > রংপুর

বাল্যবিবাহ ভণ্ডুল, কনের পিতার জরিমানা

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইউএনও অভিযান চালিয়ে ভেঙে দিয়েছে ১৪ বছর বয়সী এক মেয়ের বাল্যবিবাহ। পরে এর জন্য দায়ী করে ওই কনের পিতাকে আর্থিক জরিমানা করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ১১টার সময় উপজেলার ৪নং হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের খাঁরুভাঁজ গ্রামের আব্দুল হালিমের মেয়ে হাসনাহেনাকে (১৪) বিয়ে দেয়ার জন্য প্রস্তুতি চলছিল।

পরে বিষয়টি ইউএনও মো. রুবেল রানা জানতে পারলে সেখানে অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন ভয়ে পালিয়ে যায়। এরপর ওই ওয়ার্ডের স্থানীয় মেম্বার ও গ্রামবাসীর সহযোগিতায় মেয়ের বাবাসহ সবাইকে ডেকে নিয়ে আসা হয়।

পরে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর আওতায় ওই মেয়ের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছরের আগে বিয়ে দেবে না মর্মে মুচলেকা প্রদান করেন।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুবেল রানা বলেন, 'বাল্যবিবাহ রোধকল্পে আমাদের অভিযান অব্যাহত থাকবে।'

পাবর্তীপুরে এনসিপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি

জমি নিয়ে ভাইয়ে-ভাইয়ে সংঘর্ষে একজন নিহত

আকস্মিক ঝড়ে চিলমারী বন্দরে চার নৌকা ডুবি

দুই ভাইয়ের জমি বিরোধের সংঘর্ষে প্রাণ গেল শ্যালকের ছেলের

রংপুরে এক হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বীরগঞ্জে শালবন থেকে যুবকের লাশ উদ্ধার

মাদক ও ক্যাসিনোমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: মন্ত্রী দুলু

বরাদ্দের টাকা কোথায় খরচ হলো, জানালেন আখতার হোসেন

রংপুরে বিষাক্ত মদ পানে ৪ জনের মৃত্যু

বরের হাত ধোয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, কনেকে মারধর