হোম > সারা দেশ > রংপুর

ভিক্ষুক পুনর্বাসনে ইউএনওর উদ্যোগে দোকানঘর ও পুঁজি প্রদান

উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নদীভাঙন কবলিত চরাঞ্চলের ভিক্ষুকদের পুনর্বাসনে মানবিক উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ উদ্যোগে এগিয়ে এসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।

সোমবার উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকির হাট এলাকায় ভিক্ষুক আব্দুল গফুরকে একটি দোকানঘর নির্মাণ করে দেওয়া এবং ব্যবসা পরিচালনার জন্য মনোহারি পণ্যের সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, পল্লী বিমোচন কর্মকর্তা এবং কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. মোস্তাফিজুর রহমান জানান, ভিক্ষুকদের পুনর্বাসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে তিনজনকে এই প্রকল্পের আওতায় নির্বাচিত করা হয়েছে। কেতকির হাটের আব্দুল গফুরকে দোকানঘর ও প্রয়োজনীয় মালামাল প্রদান করে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

তিনি আরও জানান, এ প্রকল্পের আওতায় প্রতিজন উপকারভোগীকে প্রায় ৪৭ হাজার টাকা সহায়তা দেওয়া হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে জীবিকা নির্বাহ করতে পারেন।

উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগেও একই কর্মসূচির আওতায় উপজেলা সদরে একজন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে।

স্থানীয়রা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এর মাধ্যমে ভিক্ষুকদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন।

৭ ঘণ্টা দেরিতে চলল লালমনি এক্সপ্রেস, যাত্রী ভোগান্তি চরমে

বড়পুকুরিয়া কয়লাখনিতে শ্রমিক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

মাদকবিরোধী সুধী সমাবেশে ২০ মাদক কারবারির তালিকা প্রকাশ

রংপুরে ইয়াবা, ল্যাপটপ ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ফুলছড়িতে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ নৌকাডুবি

ব্যাকটেরিয়ার সহায়তায় আলু চাষে বিপ্লব, অর্ধেক সারেই ভালো ফলন

মাদকাসক্ত ভাতিজার বঁটির আঘাতে ফুপুর মৃত্যু

গোবিন্দগঞ্জে আঙুর চাষে সফল তরুণ উদ্যোক্তা সুলতান

শাশুড়িকে দাফন করে ফেরার পথে জামাই নিহত

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল