হোম > সারা দেশ > রংপুর

রংপুরে কাভার্ডভ্যানের চাপায় পথচারী নিহত, ড্রাইভার ও হেলপার আটক

রংপুর অফিস

আটক হেলপার আবু বকর । ছবি: আমার দেশ

রংপুরে স্টেডফাস্ট কুরিয়ারের কাভার্ডভ্যান চাপায় এক পথচারী নিহত হয়েছেন। তার নাম অরুণবালা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক।

বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা রংপুর মহাসড়কের মর্ডান অর্জন মোরে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির কাভার্ডভ্যান চাপায় ওই পথচারীর মৃত্যু হয়।

নিহত অরুনা বালা (৫০) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পরবাশুর স্ত্রী।

ওসি জানান, সকাল সাড়ে দশটার দিকে মডার্নের অর্জন সংলগ্ন সড়ক এলাকায় ঢাকা থেকে আসা স্টেডফাস্ট কুরিয়ারের কাভার্ডভ্যানটি সড়ক পারাপার হওয়ার সময় অরুণবালাকে চাপা দেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান ওই নারী। আমরা চালক মোরশালীন ও হেলপার আবু বকরকে আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন।

এমএইচ

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

গাইবান্ধায় পানি আর বাড়েনি, ফসলি জমি ও বাড়িঘর ভাঙনের ঝুঁকিতে

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের

আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চগড়ের মালেকের স্নাতক ডিগ্রি অর্জন

রংপুরে ডিবির অভিযানে গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

আওয়ামী লীগের বিচারের দাবিতে রংপুরে কফিন মিছিল

সিসিটিভি বসিয়ে ইয়াবা ব্যবসা, দুই কারবারি গ্রেপ্তার

সীমান্তে বিজিবির অভিযানে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ চার আসামির যাবজ্জীবন

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার