হোম > সারা দেশ > রংপুর

ঈদুল আজহায় বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী স্থলবন্দরে ঈদুল আজহা ও সপ্তাহিক ছুটির কারণে ৮ দিন সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বাংলাদেশ, ভারত ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে তবে এসময় বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার ত্রিদেশীয় বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি

বন্ধের বিষয়ে নোটিশ জারি করে বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন।

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট আটদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২ জুন থেকে যথারীতি আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পাসপোর্ট ধারী যাত্রী পরিসেবা স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্হল শুল্ক স্টেশন (কাস্টমস) এর সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, দেশের আমদানি-রপ্তানি নিরবিচ্ছিন্ন রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ড ২৫ থেকে ৩১ মে ঈদের দিন ছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সব কাস্টমস হাউজ ও স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দিয়েছে। সে অনুযায়ী বুড়িমারী বন্দর ও শুল্ক স্টেশন (কাস্টমস) এর কিছু অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলমান থাকবে।

এমই

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

পার্বতীপুরে তিন হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

সেতুর সংযোগ সড়কে ধস, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

মন্দিরের বারান্দায় চলছে শিক্ষার্থীদের পাঠদান

পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ

পঞ্চগড়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই মন্দির ও মূর্তি ভেঙে ফেলার অভিযোগ

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রধান শিক্ষক আজহার

রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সৈয়দপুরে ১১ দলের স্বাগত মিছিল

শিক্ষার্থীদের মিড-ডে মিল পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও

দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু