হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরের ইজতেমায় গোর-এ-শহীদ ময়দানে জুমার নামাজ আদায়

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা ইজতেমায় জেলার সবচেয়ে বড় জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। এ জামাতে ইমামতি করেন কাকরাইলের মুরুব্বী মুফতি সৈয়দ ওসামা ইসলাম। জামাতে কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

শুক্রবার বেলা দেড়টায় জেলা ইজতেমায় এই বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়।

এর আগে শুক্রবার ফজরের নামাজের পর থেকে দিনাজপুর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে তাবলীগ জামাতের সাথীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে এসে জড়ো হন। বেলা ১১টার পর পরই পুরো ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জুমার নামাজের আগে ইজতেমা মাঠে আগত মুসল্লিদের উদ্দেশে বয়ান পেশ করেন ঢাকার মুরুব্বী ডা. জাকির হোসেন। এর আগে বাদ ফজর বয়ান করেন ঢাকার মুরুব্বী মাওলানা মোহাম্মাদুল্লাহ।

দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে ৬ থেকে ৮ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী এই জেলা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৮ নভেম্বর ২০২৬ তারিখে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ইজতেমা শেষ হবে। আখেরি মোনাজাতে লক্ষাধিক মানুষ অংশ নেবেন বলে ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিরা আশা করছেন।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রথমবারের মতো জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।

এমই

সৈয়দপুরে মুক্ত আকাশে ডানা মেলল ২২ পাখি

কাউনিয়ার রতন হত্যা: দুই জেলা থেকে ৩ আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন

তিস্তার চরে ভুট্টার বীজ বুনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নারীদের

ফুলবাড়ীতে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন

এখন আর দিনের ভোট রাতে হয় না: ত্রাণমন্ত্রী

ফুলবাড়ীতে সুস্বাদু আনারকলি চাষে সফলতা

ঝুঁকিতে ৩৫ কোটি টাকার সেচ প্রকল্প ও গুচ্ছগ্রাম

বেরোবিতে কর্মকর্তাকে মারধরের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি

বেরোবি উপাচার্যের অফিসের ভিতরেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে মারধর