হোম > সারা দেশ > রংপুর

বৃষ্টিতে বিপর্যস্ত রংপুর, হাঁটু পানিতে তলিয়ে সড়ক ও বসতবাড়ি

রংপুর অফিস

টানা ও থেমে থেমে বৃষ্টিতে রংপুর নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় তলিয়ে গেছে। অলিগলি, সড়ক ও বসতবাড়িতে হাঁটুসমান পানি জমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের ফলে মহানগরীর লালবাগ রেলগেট, খামার মোড়, আবহাওয়া অফিস সড়ক, বাবু খাঁ, সেনপাড়া এবং আশপাশের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। অনেক ঘরে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। জলাবদ্ধতার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং সড়কে জমে থাকা পানির কারণে চলাচলও হয়ে উঠেছে কষ্টকর।

সরেজমিনে দেখা যায়, নগরীর ২১ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় একাধিক বাড়িতে হাঁটুসমান পানি জমেছে। বাসিন্দারা ঘরের আসবাবপত্র উঁচু স্থানে তুলে রাখার চেষ্টা করছেন।

রিকশাচালক আবু বক্কর সিদ্দিক জানান, তাদের এলাকায় ২০-২৫টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। তিনি অভিযোগ করে বলেন, এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনের পক্ষ থেকে খোঁজ নেওয়া হয়নি। তার মতে, ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হওয়ায় প্রতি বছরই এ ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে না। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অনেক সড়কে পানি জমে থেকে গর্তের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

নগরবাসী দ্রুত ড্রেন সংস্কার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এদিকে রংপুর সিটি কর্পোরেশন জানিয়েছে, জলাবদ্ধতা নিরসনে দ্রুত পানি নিষ্কাশনের কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং জনদুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ৬৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অনুকূলে না থাকলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা