হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে ভোটারদের উদ্বুদ্ধ করতে জেলা ইমাম সম্মেলন

জেলা প্রতিনিধি, নীলফামারী

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানাতে নীলফামারীতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে জেলার ইমাম, খতিব এবং আলেম-ওলামারা অংশগ্রহণ করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপপরিচালক মোছাদ্দিকুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, গণতন্ত্রের প্রকৃত শক্তি নিহিত রয়েছে জনগণের ভোটাধিকার প্রয়োগে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের সচেতন সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য। দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে মসজিদভিত্তিক ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, গুজব বা বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

সভাপতির বক্তব্যে মোছাদ্দিকুল আলম বলেন,জাতির ভবিষ্যৎ নির্ধারণে ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ আমানত। দায়িত্বশীল ও নৈতিক নেতৃত্ব নির্বাচনের জন্য ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে জনগণকে সচেতন করা জরুরি।

ইমামগণ যদি খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরেন, তবে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন ত্বরান্বিত হবে। এ সময় উপস্থিত ইমাম ও খতিবগণ নিজ নিজ এলাকায় ভোটার সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন

বুড়াগাজীর মেলায় জাল টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার, পলাতক ৩

বৃষ্টিতে বিপর্যস্ত রংপুর, হাঁটু পানিতে তলিয়ে সড়ক ও বসতবাড়ি

পরিকল্পিতভাবে চাষাবাদ করলে কৃষিতে বিপ্লব ঘটবে: সমাজ কল্যাণমন্ত্রী

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

‘অবৈধ বালুর গর্তই আমার ছেলের প্রাণ কেড়ে নিল’

মিথ্যা অপপ্রচার দেশকে অস্থিতিশীল করছে: হুইপ আখতারুজ্জামান

দিনাজপুরে মে দিবসে উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

পাটগ্রামে মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান, আটক ২৬

তিস্তায় উজানের ঢলে বাড়ছে পানি, উদ্বিগ্ন মানুষ