হোম > সারা দেশ > রংপুর

ঘোড়াঘাটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি আম গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৪ নং ইউনিয়নের পাটশাও গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত যুবক হলেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী মৃত আব্দুস সালাম এর ছেলে মজনু মিয়া (২৮)।

স্থানীয় ও পরিবারের লোকজন জানায়, মজনু মিয়া ৭ বছর পূর্বে এখানে বিবাহ করে শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি কখনও গাড়ি চালকের সহযোগী কখনও রাজমিস্ত্রী। পরিবারের লোকজন বলছেন মাদকাসক্ত ছিল। গতকাল দুপুরে পর থেকে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছে। রাত ১০টার পরে স্ত্রী ও ছেলের সাথে ঘুমিয়ে পড়ে। রাতে যে কোনো সময় সেই সকলের অজান্তে বাড়ির সামনে আম গাছে উঠে গাছের ডালের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। ভোরে শাশুড়ি বাড়ি থেকে বের হওয়ার সময় গেটের সামনে আম গাছের সাথে জামাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরে চিৎকার দিলে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের