হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ীতে ১৬ লাখ টাকার মাদকসহ আটক ১

উপজেলা প্রতিনি‌ধি, ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ী বিজিবি ব্যাটালিয়ন (২৯ বিজিবি)’র বিশেষ অভিযানে ১৬ লাখ টাকার মাদকসহ নুর আলম শাহীন (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। ২৯‌ বিজিবির আওতাধীন বিরামপুর চৌঠা বিওপি সীমান্ত এলাকা থেকে শ‌নিবার সকা‌লে ওই মাদক কারবারীকে আটক করা হ‌য়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী বিজিবি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আওতাভুক্ত বিরামপুর উপজেলার চৌঠা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শহীদুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল শনিবার সকাল সা‌ড়ে ৯টায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করেন। এসময় সীমান্ত পিলার ২৯৬/২-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌঠা গ্রামের লিচু বাগান থে‌কে ১০ হাজার ৮৭০ পিস ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন, ৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১‌ কেজি ভারতীয় জিরাসহ মো. নুর আলম শাহীন (৩৫) কে আটক করা হয়। আটক নুর আলম শাহীন দিনাজপুরের বিরামপুর উপজেলার দেশমা হাট এলাকার বাকুন্ডা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে।

সূত্রটি আরও জানায়, আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সিজার মূল‌্য ১৬ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ ধৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মালামালসহ দিনাজপুরের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, বিজিবি কর্তৃক আটক আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা‌ প্রক্রিয়াধীন রয়েছে।

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা

রাজিবপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু