হোম > সারা দেশ > রংপুর

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮ ডিগ্রি, আকাশ ঘন কুয়াশায় ঢাকা

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়

ছবি: আমার দেশ

গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় ৬ থেকে ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা করছে। আজ বুধবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

সকালে সূর্যের মুখ দেখা গেলেও আকাশে কুয়াশার কারণে রোদের প্রখরতা ছিল খুব কম। কুয়াশায় মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে। এদিকে কুয়াশার প্রভাব কিছুটা কমলেও উত্তরের হিমেল বাতাস আর কনকনে শীতে ছিন্নমূল মানুষের দুর্ভোগ কমছে না।’

কৃষ্ণকান্তজোত গ্রামের নারী পাথরশ্রমিক আমিনা বলেন, ‘কনকনে শীতে হাত-পা হ্যাম হয়ে আসছে। এলাকায় কোনো কাজও নাই। পাথরের কাজে বুড়াবুড়ি যাচ্ছি।’

বাংলাবান্ধা এলাকার আব্দুর রহমান বলেন, ‘মহানন্দার পানি বরফের চেয়েও ঠান্ডা। নদীতে পাথরও পাওয়া যায় না। সরিষার তেল মেঘে কোনো রকমে পানিতে পা নামিয়ে পাথর কুড়ানোর চেষ্টা করছি।’

তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, আজ বুধবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও হিমেল বাতাস আর ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেশি অনুভুত হচ্ছে। আগামী কয়েক দিন এই শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে।

এসআই

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ