হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়

পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ডাহুক ব্রিজ নামক এলাকায় পাথরবোঝাই ট্রাক একটি ইজিবাইককে পঞ্চগড়ে যাবার সময় ওভারটেকিং করতে গেলে সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে।

বুধবার রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং পুলিশ জানায়, পাথরবোঝাই পঞ্চগড়মুখী ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট-১৬৪১৩৩) ইজিবাইককে ওভারটেক (ক্রসিং) করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে হাফিজুল (৩২) নামে এক

ইজিবাইক যাত্রী নিহত হন। তিনি তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আশরাফুলের ছেলে।

এ ঘটনায় আহত ইজিবাইক চালক জালাল (৪৮) একই গ্রামের মৃত সামারের ছেলে। তাকে উদ্ধার করে স্থানীয়রা উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ও তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে

নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়