হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে ট্রাকচাপায় একজনের মৃত্যু, ঢাকা–রংপুর মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর)

রংপুরের পীরগঞ্জে ঢাকা–রংপুর মহাসড়কের বড়দরগা মাজারের সামনে ট্রাকচাপায় লিখন (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাবুল নামে আরও একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার বড়দরগা মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিখন বড়দরগাহ ইউনিয়নের ভগবানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহত বাবুলও একই ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, লিখন ও বাবুল মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে একজন ট্রাকের নিচে চাপা পড়েন এবং অপরজন ছিটকে দূরে পড়ে যান। ট্রাকের নিচে চাপা পড়া লিখন ঘটনাস্থলেই মারা যান। আহত বাবুলকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একই সঙ্গে অবরোধকারীদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

বড়দরগাহ হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে রেখেছেন। তাদের সঙ্গে কথা বলে মহাসড়ক চলাচলের উপযোগী করার কার্যক্রম চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। ট্রাকটি শনাক্ত করা এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ