হোম > সারা দেশ > রংপুর

মাতৃত্বকালীন ভাতায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

হোসেন রায়হান, পঞ্চগড়

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতা কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালা উপেক্ষা করে অযোগ্য ব্যক্তিদের ভাতাভোগী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এমনকি ভাতা পাওয়ার জন্য দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নেওয়ারও অভিযোগ রয়েছে।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত চাকলাহাট ইউনিয়নে মোট ৪৯৩ জনকে মাতৃত্বকালীন ভাতাভোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তবে এসব সুবিধাভোগীর ঠিকানায় গ্রামের নাম হিসেবে উল্লেখ করা হয়েছে নতুন গ্রাম। অথচ চাকলাহাট ইউনিয়নে মোট ৫৬টি গ্রাম থাকলেও নতুন গ্রাম নামে কোনো গ্রামের অস্তিত্ব নেই।

সরকারি নীতিমালা অনুযায়ী মাতৃত্বকালীন ভাতা পাওয়ার জন্য উপকারভোগীকে প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকালীন হতে হবে, বয়স ২০ বছরের বেশি হতে হবে এবং গর্ভবতী অবস্থায় আবেদন করতে হবে। পাশাপাশি অন্যান্য নির্ধারিত শর্তের মধ্যে অন্তত দুটি শর্ত পূরণ করতে হয়। একজন মা জীবনে মাত্র একবার ২৪ মাসের জন্য এ সুবিধা পেতে পারেন।

এ বিষয়ে চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘চাকলাহাট ইউনিয়নে ‘নতুন গ্রাম’ নামে কোনো গ্রাম নেই। এখানে মোট ৫৬টি গ্রাম রয়েছে। আর্থিক লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি ব্যক্তিগতভাবে কোনো টাকা নেইনি। ভাতাভোগীর তালিকা ইউপি সদস্যরা প্রস্তুত করেন। আমার আমলে কোনো ইউপি সদস্যের মেয়ে মাতৃত্বকালীন ভাতা পাননি। তবে কেউ যদি তৃতীয় সন্তানের ক্ষেত্রে মাতৃত্বকালীন ভাতা পেয়ে থাকে, তাহলে সেখানে অবশ্যই অনিয়ম হয়েছে।’

আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই: ডা. জাহিদ হোসেন

শিবির নেতা সাইফুল্লাহ হত্যায় আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

চুরির অভিযোগে জুনিয়রকে অপহরণের অভিযোগ

অবৈধ জাল তৈরির কারখানার সন্ধান, ৪৪ লাখ টাকার সামগ্রী জব্দ

ইউনিয়ন পরিষদ ভবনের ছাদে বিএনপি নেতার ইয়াবা সেবনের আসর

অবৈধ জাল তৈরির কারখানা থেকে ৪৪ লাখ টাকার চায়না দুয়ারী উদ্ধার

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন, অভিযুক্ত আটক

এক মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

তিস্তাপারের মানুষের আহাজারি—কাম দেন বাহে রিলিফ চাই না