হোম > সারা দেশ > রংপুর

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

নিহত নাদিম মাহমুদ নাতিক। ছবি: আমার দেশ

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাদিম মাহমুদ নাতিক (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। শনিবার দুপুরে গঙ্গাচড়া-রংপুর সড়কের নবনীদাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে নবনীদাস পুলিশ বক্সের কাছে এ সংঘর্ষ হয়। এতে নাদিম মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাদিম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বুড়িরহাট হয়ে গঙ্গাচড়া জিরো পয়েন্টে অবস্থিত তাঁদের মালিকানাধীন লাইভ বেকারিতে যাচ্ছিলেন। সেখানে তাঁর চাচা ছালেক মিয়ার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে গঙ্গাচড়া থেকে রংপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে নাদিমের চাচা ছালেক মিয়াসহ স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে ও মোটরসাইকেলটি শনাক্ত করেন। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি বর্তমানে তাঁর চাচার হেফাজতে রয়েছে।

গঙ্গাচড়া থানার ওসি আব্দুর ছবুর জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উপস্থিত হন। তাঁদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ