দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কে ট্রিলিয়ন গোল্ড কারখানা সংলগ্ন এলাকায় প্রাইভেট কারের সাথে সংঘর্ষে জাবের খালিদ নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
নিহত জাবের খালিদের বাড়ি চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায়। পিতা চক্ষু বিশেষজ্ঞ সার্জন আশরাফুল খালেদ সাগরের একমাত্র সন্তান।
নিহত তরুণ সানলাইট স্কুল থেকে ২০২৫ সালে এসএসসি পাস করে বর্তমানে চিরিরবন্দর আমেনা বাকি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।
জানা যায়, একমাত্র ছেলের আবদার মেটাতে চিকিৎসক পিতা মাত্র ৬ মাস আগে একটি মোটরসাইকেল কিনে দেন। রোববার বিকেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মৃত্যু হয় জাবের খালিদের।
চিরিরবন্দর থানার ওসি তদন্ত আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করেন।