হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে বিশিষ্ট জন ও সাংবাদিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জে বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখা।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাসেম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলাম। তিনি পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে নৈতিকতা, সামাজিক সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা বিএসসি, উপজেলা এবি পার্টির সভাপতি আনোয়ার হোসেন, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মাহবুব হোসেন, ডেভেলপমেন্ট পার্টির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম, কর্ম পরিষদ সদস্য আব্দুর রহিম, বিনোদনগর ইউনিয়ন আমির আজিজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন ও সাংবাদিকরা।

ইফতার মাহফিলে রমজানের শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ