হোম > সারা দেশ > রংপুর

আমার দেশ এর বিরুদ্ধে মেঘনা গ্রুপের মামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

রংপুর ব্যুরো

দৈনিক আমার দেশ এর প্রকাশক ও সম্পাদক ড. মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে পাঠকমেলার আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল।

মামলা প্রত্যাহার ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালকে গ্রেপ্তারের দাবিতে রংপুর ব্যুরো বাদশাহ ওসমানীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, প্রেসক্লাবে সাবেক সভাপতি দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব রহমান হাবু, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রিপোর্টার্স ক্লাব রংপুরের সদস্য খন্দকার রাকিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ, টিসিএর সাইফুল ইসলাম মুকুল, অনলাইন মাল্টিমিডিয়া এসোসিয়েশনের আতিক হাসান, হারাগাছ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আফজাল হোসেন, আমার দেশ পাঠক্রমের সদস্য মোছা. আরিফিন বেগম, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, সাংবাদিক ইউনিয়নের সাহিত্য সংস্কৃতিক সম্পাদক নুর হাসান চান, সিনিয়র সাংবাদিক চুন্নু, আমার দেশ রংপুর অফিসের স্টাফ রিপোর্টার মেজবাহুল হিমেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানকে আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে রক্তাক্ত করেছিল। এরপরও তিনি কখনো অন্যায়ের প্রতি মাথা নত করেননি। সব সময় তিনি নির্যাতিত নিপীড়িত সাংবাদিকসহ দেশের জন্য মানুষের জন্য অন্যায়ের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রকাশ্যে দ্বিধাহীন ভাবে প্রতিবাদ করে বলিষ্ঠভাবে ভূমিকা রেখেছেন। তার বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মামলা করে যে দুঃসাহস দেখিয়েছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ব্যবসায়ীদের মার্জিমাফিক চলছে রংপুরে নিত্যপণ্যের বাজার

গণভোট উপেক্ষা করলে জনগণ সরকারের পাশে থাকবে না

সাদুল্যাপুরে কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সাঘাটায় বারি রসুন-৪ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের

শহীদ মিনার বিহীন স্কুলটিতে পতাকা স্ট্যান্ডই ভরসা

রাণীশংকৈলে কোটি টাকার মার্কেট দুই বছরেও চালু হয়নি

যমুনেশ্বরী নদী দখল করে প্রভাবশালীদের চাষাবাদ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু

প্রতিটি ওয়াদা পূরণে আমি সরকারি দপ্তরে দপ্তরে ছুটে যাবো

পীরগাছাকে মডেল উপজেলা হিসেবে গড়তে চাই