হোম > সারা দেশ > রংপুর

রংপুরে আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

রংপুর অফিস

স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় রংপুর মহানগরীতে সড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে একটি আরসিসি (ঢালাই) সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার নগরীর বাবুখা ধনির মোড়ে ৪০৮ মিটার দীর্ঘ আরসিসি সড়কের পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, “নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং টেকসই নগর অবকাঠামো গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

কোভিড-১৯ পরবর্তী সময়ে স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

তিনি আরও বলেন, “কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে ঢালাই রাস্তার নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নগরীর সার্বিক উন্নয়নে নাগরিকদের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন।”

রংপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় প্রায় ৫৮ লাখ টাকা ব্যয়ে নগরীর বাবুখা ধনির মোড়ে ৪০৮ মিটার দীর্ঘ আরসিসি (ঢালাই) সড়ক নির্মাণ করা হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমবে।

ধর্ম–দল নয়, প্রকৃত অসহায়দের সহায়তা দিতে হবে: এটিএম আজহার

রংপুরে টাকা ফেরতের দাবিতে আমানতকারীদের বিক্ষোভ

সাঁওতাল কমিউনিটি পরিদর্শনে নরওয়ের রাষ্ট্রদূত

মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

বিদ্যুৎ চালু রেখে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা বাঁধে ধস, স্থানীয়রা আতঙ্কে

তিস্তার ভাঙনে ঝুঁকিতে স্কুল মসজিদ, ঘরবাড়ি

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে