হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ২৩ নারী-পুরুষকে বিএসএফের পুশইন

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে আরো ২৩ বাংলাভাষী নারী-পুরুষকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার ভোরে সীমান্তের তিনটি স্থান দিয়ে বিএসএফ জোরপূর্বক এদের বাংলাদেশ সীমান্তে ঢুকিয়ে দিলে বিজিবি তাদের আটক করে।

জানা গেছে, চরভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট, বঙ্গসোনাহাট ইউনিয়নের সোনাহাট ও কচাকাটা কেদার বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এরা রোহিঙ্গা নাকি বাংলাদেশের বাসিন্দা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এরমধ্যে বাবুরহাট সীমান্তদিয়ে ছয়জন পুরুষ দু’জন নারী, সোনাহাট সীমান্ত দিয়ে পাঁচজন পুরুষ তিনজন নারী এবং কচাকাটা কেদার সীমান্ত দিয়ে দু’জন পুরুষ পাঁচজন নারীকে ঠেলে দেয়।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক বলেন, ২৩ নাগরিককে ঠেলে দেবার ঘটনা ঘটেছে। তবে তারা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এমএস

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা