হোম > সারা দেশ > রংপুর

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেল ২৫০ হতদরিদ্র

নীলফামারী ও কিশোরগঞ্জ প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ২৫০ জন হতদরিদ্রের মাঝে প্রত্যেককে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তার টাকা দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তার অর্থ বিতরণ করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, সেক্রেটারী ফেরদৌস আলম, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রমুখ।

উপজেলার ২৫০ জন হতদরিদ্রের মাঝে প্রত্যেককে ২ হাজার টাকা করে ৫ লক্ষ টাকা বিতরণ করা হয়।

দেবীগঞ্জে সড়ক নির্মাণে পিকেটের বদলে ২ নম্বর ইট ব্যবহারের অভিযোগ

ভারতের উজান থেকে প্রবল গতিতে ধেয়ে আসছে পানি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

পার্বতীপুরে তিন হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

সেতুর সংযোগ সড়কে ধস, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

মন্দিরের বারান্দায় চলছে শিক্ষার্থীদের পাঠদান

পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ

পঞ্চগড়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই মন্দির ও মূর্তি ভেঙে ফেলার অভিযোগ

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রধান শিক্ষক আজহার

রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সৈয়দপুরে ১১ দলের স্বাগত মিছিল