হোম > সারা দেশ > রংপুর

কিশোরগঞ্জে ২৬১ এতিমের হাতে কম্বল তুলে দিল উপজেলা প্রশাসন

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জে বিভিন্ন এতিমখানা ঘুরে ঘুরে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে মুশা বটতলা এতিমখানা ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা বটতলা এতিমখানা ও মাদ্রাসার ১০০ এতিম শিক্ষার্থীর হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম ও সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ প্রমুখ।

এর আগে নিতাই ইউনিয়নের বাইতুস সালাম হাফিজিয়া এতিমখানা ও পাগলার বাজার নুরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০১ জন এবং একই ইউনিয়নের মৌলভিরহাট আকবারিয়া জান্নাত বাগ হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ৫৫ এতিমের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ ছাড়া পাঁচজন পথচারীর গায়েও কম্বল জড়িয়ে দেন ইউএনও আরিফুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, শীতার্ত মানুষের শীত নিবারণে সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

সন্ত্রাসীরা রাজনীতিতে বিশ্বাসী নয়, তাদের অপকর্ম রুখতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরে দুই আ.লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আদিতমারীতে বিএনপি কার্যালয়ে আগুন

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন নারী

পীরগাছায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা মোসাদ্দেক ঢাকায় গ্রেপ্তার

আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই রংপুরে, স্বাভাবিক জনজীবন

গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরে গ্যারেজে পার্কিং করা বাসে আগুন দিল আ.লীগ

সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার