হোম > সারা দেশ > রংপুর

প্রতিটি ওয়াদা পূরণে আমি সরকারি দপ্তরে দপ্তরে ছুটে যাবো

গণসংবর্ধনায় এমপি আখতার হোসেন

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “আমি আপনাদের কাছে অনেকগুলো ওয়াদা দিয়েছি। আমার জোট সরকারে আসতে না পারায় ওয়াদা বাস্তবায়নে নানাবিধ বাধা আসতেই পারে, কিন্তু আপনাদের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে আমার পা বসে থাকবে না। আপনারা যেমন মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমার জন্য, ‘শাপলা কলি’র জন্য ভোট চেয়েছেন; আমি ঠিক তেমনিভাবে সরকারি দপ্তরে দপ্তরে গিয়ে আপনাদের প্রয়োজনের কথা বলব এবং প্রকল্প আদায় করে নিয়ে আসব ইনশাআল্লাহ।”

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পীরগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা ও গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির রাজনীতির কঠোর সমালোচনা করে আখতার হোসেন বলেন, “হারাগাছে তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে, তাতে শাপলা কলির নেতাকর্মীরা এখনও নিরাপত্তা বোধ করছেন না। বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসা একদিকে শাড়ি-লুঙ্গি বিলায়, অন্যদিকে সন্ত্রাসী দিয়ে মানুষের বাড়িঘর লুটপাট করায়। বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বললেও মানুষের পরিবারগুলোকে তছনছ করে দিচ্ছে। আমরা এই হিংসার রাজনীতি চাই না, আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই।”

তিনি আরও যোগ করেন, “আমি যখন এনসিপি তখন আমি এনসিপির, যখন ১১ দলের তখন আমি ১১ দলের। কিন্তু আমি যখন এমপি, তখন আমি কাউনিয়া-পীরগাছার প্রত্যেকটা মানুষের এবং গোটা বাংলাদেশের।”

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাধুবাদ জানিয়ে নবনির্বাচিত এমপি বলেন, “উত্তরাঞ্চলের মানুষ আপনার কাছে আশায় বুক বেঁধেছে। মেগা প্রকল্পের পাশাপাশি ছোট ছোট রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ করা জরুরি, যেন মানুষের বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে। উত্তরের পিছিয়ে পড়া মানুষের এই ন্যায্য প্রাপ্যটুকু আদায় করতে আপনার কাছে বিনীত আহ্বান জানাই।”

পীরগাছা উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে এবং পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবু সুফিয়ানের সঞ্চালনায়, অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ওয়ার্ড ছাত্রশিবির সদস্য সেলিম আযাদ। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম মিলন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা জামায়াতের টিম সদস্য মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, রংপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ, সেক্রেটারি হামিদুল ইসলাম, এনসিপি পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের কাউনিয়া উপজেলার আমির মুফতি জামাল উদ্দিন এবং পীরগাছা আমীর আবু সাহমা প্রমুখ। এছাড়া অন্নদানগর, তাম্বুলপুর, কৈকুড়ি, ইটাকুমারীসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংবর্ধনা ও গণ ইফতার মাহফিলে যোগ দেওয়ার আগে আখতার হোসেন পীরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে তিনি সদ্যপ্রয়াত জামায়াত নেতা ফারুক ইকবালের কবর জিয়ারত করেন এবং চৌধুরাণী থেকে ফতেপুরঘাট সড়কের উদ্বোধন করেন।

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু

পীরগাছাকে মডেল উপজেলা হিসেবে গড়তে চাই

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি করলে ছাড় নেই: ড.আতিক মুজাহিদ

গোবিন্দগঞ্জে মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের শিশু নিহত

শুধু রাস্তাঘাট নয় মানুষের ভেতর-বাহির পরিষ্কার রাখতে হবে: এটিএম আজহার

ভরসার মদতে এনসিপি-জামায়াতের নেতাকর্মীর বাড়িতে হামলা: আখতার হোসেন

আমের মুকুলের মিষ্টি সুবাসে সুবাসিত পলাশবাড়ীর বাতাস

স্থান সংকট ও জরাজীর্ণ মহাসড়কে স্থবির বাণিজ্য

পলাশবাড়ীতে পবিত্র কোরআন অবমাননা, প্রতিবাদে মানববন্ধন