হোম > সারা দেশ > রংপুর

পলাশবাড়ীতে পবিত্র কোরআন অবমাননা, প্রতিবাদে মানববন্ধন

আমার দেশ অনলাইন

পলাশবাড়ীতে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে মানবনন্ধন করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা। শনিবার দুপুরে উপজেলার ফকিরহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পবনাপুর ইউনিয়নের ফকিরহাট মদিনাতুল ক্বওমি মাদ্রাসার আয়োজনে মানববন্ধনটি আয়োজন করা হয়।

জানা যায়, ইসলামবিদ্বেষী দুর্বৃত্তরা রাতের আধারে ফকিরহাট শুরু করে স্থানীয় গোডাউন বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকাজুড়ে পবিত্র কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে রাখে। পরে খবর পেয়ে ফকিরহাট মদিনাতুল ক্বওমি মাদ্রাসার শিক্ষার্থীরা সেগুলো কুড়িয়ে একত্র করেন। এর প্রতিবাদে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ মানববন্ধন করেন।

পলাশবাড়ীতে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধনে মাওলানা হাফেজ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফকিরহাট আল্লাহর দরগা দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা শফিউল আলম,মাওলানা মনজুরুল ইসলাম,খন্দকার মাওলানা শফিউল ইসলাম,হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান,মাওলানা শাহারুল ইসলাম প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পবনাপুর ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক আব্দুর সবুর,পবনাপুর ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহামুদ প্রধান, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি পাপুল সরকার, দপ্তর সম্পাদক শুভ সরকার, ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ছাত্রদল সভাপতি মফিদুল প্রধান, সমাজসেবক মো. জাহাঙ্গীর আলমসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলমানরা।

মানববন্ধনে বক্তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং জড়িতদের শনাক্তে প্রশাসনের সহযোগিতা দাবি করেন। তারা বলেন, এটা অত্যন্ত গভীর কোনো ষড়যন্ত্র হতে পারে। এর মাধ্যমে এলাকায় সাম্প্রতিক দাঙ্গা লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হতে পারে।

বিক্ষোভ সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মুফতি মো. রেজাউল করিম।

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

জলঢাকায় বজ্রপাতে নিহত ১, আহত ১