হোম > সারা দেশ > রংপুর

পার্বতীপুরে ট্রেনে আগুন, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)

ছবি: আমার দেশ

দিনাজপুরের পাবর্তীপুর রেলওয়ে জংশনে দাঁড়িয়ে থাকা রমনা কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, জংশনের মিটারগেজ (এমজি) ওয়াশপিটে ট্রেনটির মেরামতের কাজ চলছিল। অভিযোগ রয়েছে, অদক্ষ শ্রমিক দিয়ে টিএলআর (ট্রেন লাইটিং রিপেয়ার) কাজ করানোর সময় পাওয়ার কারে ঝালাই (ওয়েল্ডিং) করা হচ্ছিল। এ সময় ঝালাইয়ের আগুনের টুকরো নিচে পড়ে বগির ভেতরে থাকা তেলের মধ্যে পড়ে যায়। এতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে জেনারেটর ও পাওয়ার কারের ভেতরে।

পার্বতীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. দুলাল গণমাধ্যমকে জানান, ‘খবর পেয়ে প্রথম ও দ্বিতীয় কল গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় পাওয়ার কারের ভেতরের বেশির ভাগ অংশ পুড়ে যায় বলে জানা গেছে। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।

এব্যাপারে রেল স্টেশন মাস্টার রেজাউল করিম সাথে যোগাযোগ করা হলে তিনি আমার দেশ কে বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার স্টেশনে খবর তিলে তারা দ্রত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এখন পর্যন্ত তদন্ত কমিটি গঠন হয়নি। লালমনিরহাট রেলওয়ে ডি আর এম স্যার বিযয়টি বলতে পারবে। এ ব্যাপরে লালমনিরহাট রেলওয়ে ডি আর এম তছলিম আহম্মেদ খানের মুঠোফোনে বারং বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসভ করেনি।

উল্লেখ্য, রমনা কমিউটার ট্রেনটি পার্বতীপুর থেকে রমনা বাজার পর্যন্ত চলাচল করে। দীর্ঘ প্রায় সাড়ে চার বছর বন্ধ থাকার পর ট্রেনটি পুনরায় চালু করা হয় ২১ অক্টোবর ২০২৪ তারিখে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে আগুনে পাওয়ার কারের ভেতরের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে