হোম > সারা দেশ > রংপুর

হলদিয়া ইউপিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মাসুদ

আমার দেশ-এ খবর প্রকাশ

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

দৈনিক আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের দীর্ঘদিনের প্রশাসনিক স্থবিরতা কাটতে শুরু করেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের দীর্ঘ অনুপস্থিতির কারণে সৃষ্ট জটিলতা নিরসনে প্যানেল চেয়ারম্যান-১ ইউপি সদস্য মাসুদ রানাকে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব প্রদান করা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম ও জনসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।

স্থানীয় সরকার বিভাগের বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী পরিষদের কার্যক্রম সচল রাখা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্যানেল চেয়ারম্যান-১ মাসুদ রানাকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা এখন থেকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়নমূলক কাজ তদারকি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বা চেয়ারম্যান রফিকুল ইসলাম পুনরায় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল কবীর জানান, “চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতির কারণে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় তদন্তের পর জেলা প্রশাসনের সিদ্ধান্তে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।”

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি “সাঘাটার হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে স্থবিরতা” শিরোনামে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

এ সিদ্ধান্তে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর ডাকনিরপাটে শুরু হলো গরুর গোশত বিক্রি

জুমার নামাজের খুতবা শোনা অবস্থায় মুসল্লির মৃত্যু

পীরগাছায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

গঙ্গাচড়ায় ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

রৌমারীর বড়াইবাড়ি দিবস কাল, রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় ২৫ বছর

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর

কলেজছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ায় যুবকের কারাদণ্ড

রংপুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বিআরটিসি বাস চালু, স্বস্তি শিক্ষার্থীদের

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ