হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুর জেলা কারাগারে সাজার শেষ দিনে কয়েদির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

ছবি: আমার দেশ

দিনাজপুর জেলা কারাগারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত মো. নাদিম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

মৃত কয়েদি মো. নাদিম দিনাজপুর শহরের মিশন রোড এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

বুধবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের মেডিসেন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ওই কয়েদি মাদকাসক্তির কারণে হঠাৎ অচেতন হয়ে পড়া রোগে আক্রান্ত ছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় ১০ দিনের সাজাপ্রাপ্ত হয়ে দিনাজপুর জেলা কারাগারে আসেন মোঃ নাদিম বুধবার ২৬ আগস্ট তার সাজা শেষে আগামীকাল ২৭ আগস্ট কারাগার থেকে তার মুক্তি পাওয়ার কথা ছিল।

তার আগেই বুধবার সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মেডিসিন ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন কয়েদি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি