হোম > সারা দেশ > রংপুর

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ২ দিন পর পুনরায় উৎপাদনে ফিরেছে

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র-এর ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি সারিয়ে দুই দিন পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ১০টার দিকে ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। এর আগে বিকেল ৪টা থেকে বয়লারে ফায়ারিং কার্যক্রম শুরু করা হয়।

জানা যায়, বয়লারের টিউব ফেটে যাওয়ায় গত বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা থেকে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে মেরামত কাজ শেষ করে পুনরায় উৎপাদনে ফেরানো সম্ভব হয়।

তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটের ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং ৩ নম্বর ইউনিটের ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। তবে ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, কয়লার সঙ্গে পাথর মিশে যাওয়ার কারণে ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে গিয়েছিল। এখন পুনরায় উৎপাদনে ফেরায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় বিদ্যুৎ সরবরাহে কিছুটা স্বস্তি আসবে এবং লোডশেডিং পরিস্থিতি কমে আসার সম্ভাবনা রয়েছে।

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে দর্শকদের উচ্ছ্বাস

চিরিরবন্দরে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু, আহত ১

রংপুরে আইনজীবীর ওপর হামলা, আটক ২

বোনারপাড়া রেলওয়ে জংশন গেট অটোরিকশার দখলে

গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব

লালমনিরহাটে নদী থেকে উদ্ধার দুই ভাইয়ের লাশ

রাণীশংকৈলে ইটভাটার বিষাক্ত গ্যাসে কৃষকের ব্যাপক ক্ষতি

নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

নবাবগঞ্জে ট্রলির চাপায় চালকের মৃত্যু