হোম > সারা দেশ > রংপুর

ইশতেহারের ভিত্তিতেই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার

লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, জনগণ ইশতেহারের প্রতি আস্থা রেখে বিএনপিকে বিপুল সমর্থন দিয়েছে। ইশতেহারে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতেই সরকার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে।

শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে উপজেলাপর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী জানান, খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণসহ কৃষি ও জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।

তিনি আরো জানান, উপজেলা ও জেলাপর্যায়ের কর্মকর্তাদের জন্য ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। এ কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবে শুক্রবারের সভায় আলোচনা করা হয়। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে বলে জানান মন্ত্রী।

সামাজিক অপরাধ প্রতিরোধেও সরকার গুরুত্ব দিচ্ছে দাবি করে দুলু বলেন, মাদক, ক্যাসিনো, বাল্যবিবাহ ও যৌতুকের মতো অপরাধ দমনে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

সরকারি দপ্তরে সময়ানুবর্তিতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যদি সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে পারেন, তাহলে উপজেলা বা জেলাপর্যায়ে কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে বা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকলে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোরবানির পশু কাটতে সৈয়দপুরের কসাইরা বিমানেযোগে ছুটছেন ঢাকায়

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেল ২৫০ হতদরিদ্র

পার্বতীপুরে ৩৭০০ ইয়াবাসহ নারী আটক

সোনাহাট স্থলবন্দর ঈদে বন্ধ থাকবে ৮ দিন

আদিতমারীতে ফাঁকা বাড়ি থেকে নারীর লাশ উদ্ধার

রংপুরে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন

রংপুরে রামিসা হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ফুলছড়ি-বাহাদুরাবাদ সেতু নির্মাণ ও ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

গ্রামবাসীর অর্থসহায়তায় নির্মিত কালভার্টে প্রকল্পের সাইনবোর্ড