হোম > সারা দেশ > রংপুর

ট্রাকের চাকা বিস্ফোরণে অটোচালক নিহত, আহত ২

উপজেলা প্রতিনিধি, জলঢাকা (নীলফামারী)

নীলফামারীর জলঢাকায় ট্রাকের চাকা বিস্ফোরণে অটোচালক আব্দুল মজিদ (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোতে থাকা দুজন চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টায় ডোমার-ডিমলা রোডের দুন্দিবাড়ি সাইটেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো- ট ২৪-১২৯০ নম্বরের একটি ট্রাকের পেছনের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে পাশ দিয়ে যাওয়া একটি বাংলা অটো উল্টে যায়। এ সময় অটোচালক ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত অটোচালকের নাম আব্দুল মজিদ (৫০), পিতা আজিজার রহমান। তিনি উপজেলার ক্লাবেরপাড় এলাকার ব্রোমোত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাসিন্দা।

দুর্ঘটনায় আহত হয়েছেন অটোতে থাকা শিশু স্নেহা (১২) ও রিহান (১৫) উভয়ের পিতা মোজাহার হোসেন। দুর্ঘটনায় স্নেহার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অটোতে থাকা শিশুদের মা অক্ষত রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে আছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তিনি।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের