হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামের ফুলবাড়ীর চরাঞ্চলে মিললো পুঁতে রাখা লাশ

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শিমুলবাড়ী ইউনিয়নের ধরলা নদীর ফুলবাড়ী সেতু থেকে ১ কিলোমিটার দক্ষিণে চর সোনাইকাজী চরাঞ্চলের বালুচরে পুঁতে রাখা অজ্ঞাত ব্যক্তির (৪৫) লাশের সন্ধান পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চরাঞ্চলের মানুষ বালুচরে পুঁতে রাখা লাশের দুটি পা দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধারে কাজ শুরু করেন। লাশের পা দুটি উপরে, মাথাসহ শরীর মাটিতে পুঁতে রাখা।

ওই ব্যক্তিকে পাশের একটি ভুট্টাক্ষেতে হত্যা করার পর লাশ বালুচরে পুঁতে রাখা হয়েছে বলেও ধারণা করছেন পুলিশসহ এলাকাবাসী। ভুট্টাক্ষেতে হত্যার আলামত দেখে এটি ধারণা করা হচ্ছে।

এ রিপোর্ট লেখার সময় মঙ্গলবার দুপুর ১টায় ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, পুঁতে রাখা অজ্ঞাত ব্যক্তির লাশটি উত্তোলনের জন্য সিআইডির ক্রাইমসিন কাজ করছে। লাশটি বালু থেকে উত্তোলনের পর বিস্তারিত জানা যাবে।

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা