হোম > সারা দেশ > রংপুর

বাংলাবান্ধা থেকে যুবকের পায়ে হেঁটে টেকনাফে যাত্রা

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে পায়ে হেঁটে টেকনাফের উদ্দেশে যাত্রা করলেন টাঙ্গাইলের টি এম খালিদ মাহমুদ প্রিজম নামের এক যুবক। তিনি পেশায় একজন ক্র‍্যাক ট্যাকার্স ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানির অ্যাডমিন (সিইও)।

দেশের বিভিন্ন জেলা ঘুরে পরিবেশ-প্রকৃতি সম্পর্কে জানেন এবং তা ট্র্যাভেলদের জানান। বিভিন্ন ক্র‍্যাক ট্যাকার্স থেকেই দেশের সব ভ্রমণ স্থানে প্যাকেজ ট্যুরের মাধ্যমে মানুষকে দেশ ঘুরে দেখান।

এমন উদ্যোগ মাথায় রেখে এই হাঁটার মাধ্যমে দেশের মানুষ, পথ, গল্প—সবকিছু নতুন করে তুলে ধরতে চাই।

সোমবার সকাল সাড়ে ৯টায় তেঁতুলিয়া চৌরাস্তার ঐতিহাসিক তেঁতুলতলা থেকে যাত্রা শুরু করেন টেকনাফের উদ্দেশে। এ সময় স্মৃতিচারণ করতে গিয়ে টি এম খালিদ মাহমুদ প্রিজম বলেন, ‘আজ থেকে ২০ বছর আগে ২০০৬ সালে তেঁতুলিয়া মডেল থানায় কর্মরত থাকা অবস্থায় আমার বাবা মৃত ফজলুল হক তালুকদার এই তেঁতুলতলার গোঁড়া বাঁধাই এবং বসার জায়গার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমি আজ এই ভিত্তি থেকেই যাত্রা শুরু করছি টেকনাফের উদ্দেশে। এটা আমার একটানা ক্রস কান্ট্রি ওয়াকিং জার্নি। এটা কোনো রেকর্ড ভাঙার চেষ্টা না, কোনো প্রতিযোগিতাও না। এটা আমার নিজের সাথে আর আমার দেশের মানুষের সাথে একটা দীর্ঘ হাঁটা।’

প্রিজম বলেন, ‘সাধারণত আমরা দেখি, যারা ৬৪ জেলা বা ক্রস কান্ট্রি কাভার করি, তারা বেশির ভাগই টেকনাফ থেকে যাত্রা শুরু করেন। আমি সেই জায়গাটা থেকেই উল্টো পথে হাঁটছি—বাংলাদেশের উত্তর প্রান্ত বাংলাবান্ধা থেকে। এটা আমার কাছে পারিবারিক ও আবেগী সংযোগ। এই জায়গাটা আমার কাছে শিকড়ের সাথে যুক্ত। আমি সবার দোয়া চাই। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তির হোক এটাই আমার প্রত্যাশা।’

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ