হোম > সারা দেশ > রংপুর

রাজিবপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

উপজেলা প্রতিনিধি, রাজিবপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের চররাজিবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন পুরোপুরি অকেজো, ৫টি‌ আংশিক অকেজো এবং সব পাইপ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কোদালকাটি ইউনিয়নের আনন্দবাজার, পাখিউড়া এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন চররাজিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু।

দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল।

৫ আগস্টের পর কিছু দিন বন্ধ থাকলেও বর্তমানে কিছু প্রভাবশালী নেতার সহযোগিতায় আবার বালু উত্তোলন করছিল তারা।

এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে।

রোববার রাজিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট) ফোর্স নিয়ে কোদালকাটি ইউনিয়নের বিভিন্ন চরে অভিযান চালান।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু জানান, ৬টি বালু উত্তোলনকারী ড্রেজার মেশিনে অভিযান চালাই। স্পটে কাউকে পাওয়া যায়নি। অভিযানের বিষয়টি টের পেয়ে মেশিন মালিকরা পালিয়ে যায়। পরে হাতুড়ি দিয়ে একটি মেশিন অকেজো করা হয়। বাকি ৫টির আংশিক ক্ষতিসহ সব পাইপ গুঁড়িয়ে দেয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে মাদক সেবনের আড্ডা, আটক ৩

পাটগ্রাম সীমান্তে গরুসহ ভারতীয় নাগরিক আটক

পাটগ্রামে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক, অবস্থা আশঙ্কাজনক

নূপুর চুরির অভিযোগে নারীকে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর

ফের সচল তাজুর ফেসবুক পেজ, জানালেন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা

লালমনিরহাট-বুড়িমারী সড়কের ৮৪ বাঁকে মৃত্যুফাঁদ

পঞ্চগড়ে বিদ্যুতের তারে ঝুলছিল লাইনম্যানের লাশ

ভাই বললেন কেন, চটলেন সেই এসিল্যান্ড

উত্তীর্ণ প্রার্থীকে চাকরি না দেওয়ায় ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে স্বাধীনতার ৫৫ বছরেও গড়ে ওঠেনি আলুর হিমাগার