হোম > সারা দেশ > রংপুর

১০ লিটার জ্বালানি তেলে ১৭০ মি.লি. কম, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

উপজেলা প্রতিনিধি, বোচাগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ১০ লিটার জ্বালানি তেলে ১৭০ মি.লি. কম দেয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডহরা এলাকার নিউ আদর্শ ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ইউএনও মারুফ হাসান। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে বিএসটিআই, দিনাজপুর-এর মেট্রোলজি পরিদর্শক তানভীর আহমেদ অংশ নেন।

ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে দেখা যায়, অকটেন প্রতি ১০ লিটারে ২৩০ মিলি এবং পেট্রোল প্রতি ১০ লিটারে ১৭০ মিলি কম প্রদান করা হচ্ছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ধারা ২৯ লঙ্ঘনের দায়ে এবং ৪৬ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা দণ্ডিত করা হয়। একই সঙ্গে পরবর্তী জ্বালানি বিক্রয়ের পূর্বে মেশিন মেরামতের নির্দেশনা দেওয়া হয়।

জেডএম

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা