হোম > সারা দেশ > রংপুর

‘ভাই’ বলায় ক্ষেপে গেলেন এসিল্যান্ড

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

'স্যার' না বলে 'ভাই' সম্বোধন করায় ক্ষুব্ধ হয়ে ফোন কেটে দিলেন গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু। জনপ্রশাসনিক কর্মকর্তার এমন আচরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সোমবার দুপুরে একটি বেসরকারি টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলাম জানান, জমির খারিজ সংক্রান্ত তথ্য জানতে তিনি এসিল্যান্ডকে ফোন দেন। আলাপের সময় তিনি ‘ভাই’ বলে সম্বোধন করলে এসিল্যান্ড ক্ষিপ্ত হয়ে বলেন, “এসিল্যান্ডকে ভাই বলার কোনো বিধান নেই।” এরপরই তিনি ফোন কেটে দেন।

একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে তিনি রিসিভ করে কীভাবে তাকে সম্বোধন করতে হবে তা জেনে ফোন দিতে বলেন।

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, এটি চাকরির শৃঙ্খলা লঙ্ঘনের শামিল, কারণ আইনে কাউকে 'স্যার' বলার কোনো বাধ্যবাধকতা নেই।

গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি