হোম > সারা দেশ > রংপুর

যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না: এমপি আব্দুল মুনতাকিম

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ছবি: আমার দেশ

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না। আসুন আমরা পারিবারিক, সামাজিক, রাজনৈতিকসহ সকল স্থান হতে মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি। মাদকমুক্ত করতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহবান জানাচ্ছি।

তিনি শুক্রবার বিকালে মাদক বিরোধী র‌্যালি শেষে স্থানীয় বায়তুন্নুর জামে মসজিদ মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা গুলো বলেন।

এর আগে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখা যুব বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা।

উপজেলা যুব বিভাগের সভাপতি শিব্বির আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় আলোচনা সভাটি হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্, সেক্রেটারি ফেরদৌস আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ শরিফুল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক সভাপতি সারোয়ার আহমেদ প্রমুখ।

এমএইম

রংপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পলাশবাড়ীতে চার সাংবাদিককে আটকে মারধরের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে এজাহার

কিশোরগঞ্জে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের সঙ্গে মতবিনিময়

কিশোরগঞ্জের নতুন আলু প্রতি কেজি ৬৮ টাকা

দিনাজপুরে রাইস গার্ডেনে ৫২ জাতের ধান চাষ

কুঁচিয়া সংগ্ৰহেই জীবন চলছে মঙ্গল রায়ের

নবাবগঞ্জে আমন ফসলে ঘাড়পচা রোগের আক্রমণ, দিশেহারা কৃষক

লালমনিরহাটে পাচারের সময় জব্দ ৪৫ বস্তা ডিএপি সার, ব্যবসায়ীর কারাদণ্ড

পীরগঞ্জে টাঙ্গন নদ পারাপারে ৮ গ্রামের মানুষের দুর্ভোগ

রংপুরে ওয়াকফ এস্টেটের জমি আত্মসাতের অভিযোগ