হোম > সারা দেশ > রংপুর

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা চার দিন বন্ধের ঘোষণা করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কারণে স্থলবন্দর বন্ধ থাকবে ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত তিন দিন ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর বন্ধ থাকবে। ওই সময় সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপ ও চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।

এর প্রভাব পড়বে বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরে। ফলে এ সময় আমদানি-রপ্তানির সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় মোট চার দিন কার্যক্রম বন্ধ থাকবে।

জানা গেছে, কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা নির্দেশনায় নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে সীমান্ত সিলগালা এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২৫ এপ্রিল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।

এদিকে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে—এই সময় জরুরি চিকিৎসা সংক্রান্ত ভিসাধারী যাত্রী ও ভারতীয় নাগরিকদের সীমিত পরিসরে যাতায়াতের সুযোগ থাকলেও সাধারণ যাত্রী পারাপার বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান ভারতের নির্বাচন কমিশন কর্তৃক নিষেধাজ্ঞার সত্যতা নিশ্চিত করেছেন।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপ কমিশনার (ডিসি) মহী উদ্দিন বলেন,'বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে স্থলবন্দর বন্ধের বিষয়টি জানিয়েছে। সাথে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনা জারির চিঠিটিও দিয়েছেন।'

এমই

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ