হোম > সারা দেশ > রংপুর

চিরিরবন্দরে বাসের ধাক্কায় শিশু নিহত

মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, (চিরিরবন্দর) দিনাজপুর

ছবি: আমার দেশ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রংপুর-পঞ্চগড় মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় বাঁধন চন্দ্র রায় নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাণীরবন্দর বাজারের পাশে ঘাটের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাঁধন চন্দ্র রায় (৪) আলোকডিহি গ্রামের মালিপাড়ার সুশান্ত চন্দ্র রায়ের ছেলে।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশু বাঁধন সকাল সাড়ে ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় রংপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি বাসের ধাক্কায় ঘটনায়স্থলে গুরুত্ব আহত হয়। এ সময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এ সময় বিক্ষুব্ধ জনতা রাস্তায় স্পিড ব্রেকার দেওয়ার দাবি মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। আমরা চেষ্টা করছি বিষয়টি সমাধান করে যানচলাচল স্বাভাবিক করার জন্য।

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে থাকবে জামায়াত

চিলমারীতে বালু খেকোদের টোল ঘর গুঁড়িয়ে দিল এলাকাবাসী

মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

রংপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

নির্বাচনে কারচুপির ঘটনা উদ্ঘাটিত হবে: অ্যাডভোকেট ফিরোজ

তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

বড় ভাইয়ের সুরকির আঘাতে ছোট ভাই নিহত

বিএসএফের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বিজিবি

ঠাকুরগাঁওয়ের একজন অভিভাবককে হারালাম: মির্জা ফখরুল